দলে দলে সমাবেশে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা
ডেস্ক রিপোর্ট : ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে দলে দলে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ২টায় শুরু হবে এ সমাবেশ। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলে না আসার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হচ্ছে।রবিবার সকালেই মঞ্চসহ সব প্রস্তুতি শেষ করেছে ছাত্রদল। সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে আসার জন্য দুইটা বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে।জানা গেছে, এই সমাবেশে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
Viewed 6450 times