April 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইউএনও-এসিল্যান্ড পদে ব্যাপক রদবদল

উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ নির্বাচন ঘনিয়ে আসছে। সঙ্গত কারণেই পরিবর্তন আসছে মাঠ প্রশাসনে। গতকাল থেকে দৃশ্যমান হয়েছে এ প্রক্রিয়া। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক পদে পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

বগুড়ার শেরপুরের ইউএনও আশিক খান, চট্টগ্রাম বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার এসএমএন জামিউল হিকমা, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম, চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম ও বিইপিআরসি চেয়ারম্যানের একান্ত সচিব মাহমুদুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফয়সাল রায়হানকে করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক। পৃথক প্রজ্ঞাপনে মতিঝিলের এসি ল্যান্ড হুমায়রা সুলতানা, দিনাজপুরের বোচাগঞ্জের মাইফুল হুদা, চাঁদপুর সদরের আল এমরান খান, ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের কাজী তাহমিনা সারমিন, খুলনার ডুমুুরিয়ার আরাফাত হোসেন, মানিকগঞ্জের ঘিওরের এসি ল্যান্ড নূরজাহান আক্তার সাথীকে পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দপ্তরে ন্যস্ত করা হয়েছে।

 

এ ছাড়া উম্মে কুলসুম রুবি, ফারজানা আখতার, সেগুফতা মেহনাজ, সাইদুজ্জামান হিমু, নূরুল আমিন, অভিজিত চৌধুরী, মারুফ দস্তগীর, মো. আতিয়া খাতুন, সিফাত বিন সাদেক, খাদিজা খাতুন, রোকসানা খাইরুন নেছাকে রংপুর বিভাগে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে।

 

একইভাবে কুমিল্লা দেবীদ্বারের এসি ল্যান্ড রায়হানুল ইসলাম, বরগুনা তালতলীর অমিত দত্ত, হবিগঞ্জ চুনারুঘাটের মাহবুব আলম মাহবুব, নবীগঞ্জের শাহীন দেলোয়ার, নোয়াখালী বেগমগঞ্জের সৈয়দ মুরাদুল ইসলাম, ব্রাক্ষণবাড়িয়া কসবার গোলাম সারওয়ার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এসি ল্যান্ড মোহাম্মদ ইউসুফকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সিলেটের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। একই দিনে আরও ২২ জনকে পদায়নের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

 

তারা হলেন- লালমনিরহাট আদিতমারির সহকারী কমিশনার সাইফুল ইসলাম, নওগাঁ মহাদেবপুরের রিফাত আরা, সুনামগঞ্জ বিশ^ম্ভপুরের শিল্পী রানি মোদক, বরগুনা আমতলীর তারেক হাসান, বরগুনা সদরের আব্দুল্লাহ আবু জাহের, নারায়ণগঞ্জের তাছবীর হোসেন, বগুড়া শিবগঞ্জের তাসনিমুজ্জামান, গাইবান্ধা গোবিন্দগঞ্জের আসাদুজ্জামান, মানিকগঞ্জ সিঙ্গাইরের এসএম আব্দুল্লাহ বিন শফিক, টাঙ্গাইল সদরের মকবুল হোসেন, রাজবাড়ী পাংশার আমিনুল ইসলাম, বগুড়া দুপচাচিয়ার লিজা আক্তার বীথি, দিনাজপুর চিবিরবন্দরের রুনাল্ট চাকমা, নেত্রকোনা রাহাট্টার শামীমা আফরোজ মারলিজ, নওগাঁ সাপাহারের আবিদা সিফাত, নরসিংদী রায়পুরার মাসুদুর রহমান রুবেল, চুয়াডাঙ্গা সদরের এসএম আশিস মোমতাজ, পাবনা চাটমোহরের মেহেদী হাসান শাকিল, যশোর শার্শার শওকত মেহেদী সেতু, গাইবান্ধা সুন্দরগঞ্জের মাসুদুর রহমান, খাগড়াছড়ি মহালছড়ির সালেক আহমেদ ও ঢাকা আমিনবাজারের নাজমুল হাসান।

Viewed 4000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!