September 27, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা ও জন্মাষ্টমীর আলোচনা

স্টাফ রিপোর্টারঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করে বগুড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা সনাতন মন্দিরে পরিষদের সভাশেষে এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রার্থনায় সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহ্বায়ক অতুল চন্দ্র দাসের সুস্থতা কামনার পাশাপাশি সভায় আসন্ন জন্মাষ্টমী উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও উপজেলাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

Viewed 5150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!