দিনাজপুরে আইজিপির নির্দেশনায় চেকপোস্ট তল্লাশি ও টহল জোরদার: মাদক ও ট্রাফিক আইনে একাধিক মামলা
নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নির্দেশনায় সারাদেশের ন্যায় দিনাজপুর জেলাতেও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটি।

শুক্রবার (০১ আগস্ট ২০২৫) দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে চেকপোস্ট তল্লাশি ও বিশেষ টহল পরিচালনা করে জেলা পুলিশ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রুজু করা হয়। একইসঙ্গে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এই তল্লাশি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
জনগণের সহযোগিতায় দিনাজপুর জেলাকে একটি নিরাপদ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Viewed 3850 times