April 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শিবগঞ্জের ৩ কেজি গাঁজাসহ ২ মাদক-কারবারী আটক

গোলাম রব্বানী শিপন,শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ফাঁড়ীর চেকপোস্টে অভিযান কালে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মোকামতলা এলাকার মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা হয়। এসময় উল্লেখ্য পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃতরা হলো, কুরাইশ আহম্মেদ (২৫), পিতা মো. ইসরাইল মিয়া, সাং চর পশ্চিম ধনীরাম, থানা-ফুলবাড়ী, কুড়িগ্রাম। মো. রাজু মিয়া (৩২), পিতা মৃত আবুল বাশার, সাং সাতপাটকি মহেন্দ্রনগর, থানা-লালমনিরহাট, জেলা লালমনিরহাট, মো. আ. রাজ্জাক (২১), পিতা মোকছেদুল হক, সাং বস্তি খাটামারি, থানা-লালমনিরহাট, জেলা- লালমনিরহাট।

গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীর রয়েছে।

Viewed 6600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!