April 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার ধুনটে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের গণসংযোগ

উপজেলা প্রতিনিধি,ধুনটে,বগুড়াঃ বগুড়ার ধুনট – শেরপুরে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ থেকে মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন।

 

শুক্রবার (০১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে বগুড়ার ধুনট শহরের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।

 

জনসংযোগের সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য শ্লোগান দেয়। গণসংযোগকালে পথসভায় ফজলুর রহমান খোকন বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাট, সন্ত্রাস, দূর্নীতিসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন। ফজলুর রহমান খোকন অরাও বলেন, দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। এই আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন নেতাকর্মিরা তার পক্ষেই কাজ করবে। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে ধুনট – শেরপুর উপজেলার উন্নয়নে নজির সৃষ্টি করতে চায়। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে দেশে হামলা-মামলার শিকার হয়ে অনেক হয়েছি । তবুও জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।”

Viewed 4150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!