September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অপারেশন সিদুঁর’ নিয়ে ক্ষুব্ধ জয়া বচ্চন, রাজ্যসভায় তোলপাড়

ডেস্ক রিপোর্ট : কাশ্মীরের পহেলগাঁও হামলা এবং ভারতের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন সিদুঁর’ নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ও এমপি জয়া বচ্চন। ভারতীয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য বুধবার (৩০ জুলাই) রাজ্যসভায় রিতিমত ক্ষোভ উগরে দেন।

তিনি বলেন, ‘যখন এত নারী বিধবা হলেন, তাদের মাথার সিদুঁর মুছে গেল, তখনই কেন সামরিক অভিযানের নাম রাখা হলো অপারেশন সিদুঁর?’

এদিন পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিদুঁর’-এর ওপর অনুষ্ঠিত রাজ্যসভা বিতর্কে জয়া বচ্চন বলেন, ‘সবকিছু যেন কল্পকাহিনির মতো লাগছে। কিছু মানুষ এলো, এতগুলো মানুষকে মেরে গেল, আর কিছুই হলো না! এটা বাস্তব বলে বিশ্বাস করাই কঠিন’।

জয়া বচ্চন বলেন, ‘আপনারা বড় বড় লেখক নিয়োগ করেন, যারা মার্জিত, বাহারি নাম দেন। তাই বলে ‘সিদুঁর’ কেন? যারা নিহত হয়েছেন, তাদের স্ত্রীদের সিদুঁর তো মুছে গেছে… তারা তো সব হারিয়েছেন!’

‘৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বলেছিলেন, সন্ত্রাস শেষ—কিন্তু তা হলো কই?’

Viewed 5200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!