রাষ্ট্রীয় সফরে শনিবার পাকিস্তানে যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান
ডেস্ক রিপোর্ট : দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (২ আগস্ট) পাকিস্তান যাবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছেন।
ইরানের সংবাদ সংস্থা আইআরএন‘র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
এই সফরের মধ্যদিয়ে পেজেশকিয়ান দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট হবেন যিনি এত বছরে পাকিস্তান সফর করছেন। প্রাথমিকভাবে জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে, ইব্রাহিম রাইসি পাকিস্তানে তিন দিনের সরকারি সফর করেন। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর এক সপ্তাহ আগের এই সফরে তিনি লাহোর এবং করাচি সফর করেন।
পেজেশকিয়ানের সফরের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহদি সানাই বলেন, ‘ড. পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে শনিবার পাকিস্তান ভ্রমণ করবেন।’
Viewed 4150 times