September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ব্যাংককের বাজারে নির্বিচারে গুলি, নিহত ৫

ডেস্ক রিপোর্টঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খাবারের বাজারে নির্বিচারে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

ব্যাংককের ওর তোর কোর (Or Tor Kor) মার্কেটে এ হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন।

 

ওর তোর কোর মার্কেটটি মূলত উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত।

 

এ অঞ্চলের তুলনায় থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র মালিকানার হার তুলনামূলকভাবে বেশি হলেও সেখানে নির্বিচারে গুলির ঘটনা বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী হামলা ঘটেছে।

২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রস্থলের একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছরের এক কিশোর গুলি চালিয়ে দুজনকে হত্যা করে এবং আরও পাঁচজনকে আহত করে।

 

এর আগে ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরি চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের বেশিরভাগই ছিল শিশু।

 

২০২০ সালে নাখন রাচাসিমা শহরে এক সেনা সদস্য গুলি চালিয়ে ২৯ জনকে হত্যা এবং আরও অনেককে আহত করেন।

Viewed 7100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!