বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
উপজেলা প্রতিনিধি,নন্দীগ্রাম,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ আলম (৫৫) কে গ্রেফতার করে পুলিশ।
তিনি ভাটগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নামে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।
Viewed 11400 times



