August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

২১ মামলার আসামি যুবলীগ নেতা আমিনুল ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া আত্মগোপনে থাকা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ রোববার (২০ জুলাই) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসান এ আবেদন মঞ্জুর করেন।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে বগুড়ায় আনা হয়। আমিনুল ইসলামের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, চাঁদাবাজি এবং নাশকতার অভিযোগে তদন্ত চলমান রয়েছে।

ডিবি পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালত (পি.পি) অ্যাডভোকেট মো. আব্দুল বাছেদ বলেন, আমিনুল ইসলামের বিরুদ্ধে সংগঠিত অপরাধ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করার অভিযোগ রয়েছে। বগুড়ার বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যাসহ ২১টিরও বেশি মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কমরউদ্দিন বাঙ্গি, সেলিম ও আব্দুল মান্নান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।’

এদিকে তার গ্রেপ্তার গ্রেফতার ও রিমান্ড মঞ্জুর নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ জনতা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত বিক্ষুব্ধ জনতা আমিনুল ইসলামকে পচা ডিম নিক্ষেপ করেন।

Viewed 14100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!