অসুস্থতা ও রিজিক সম্পর্কে ইসলাম যা বলে
ইসলামী ডেস্ক; ইমাম সাদিক (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন: সর্বশক্তিমান মহান আল্লাহ বলেন: আমি কোন পাপী বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো না যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার পাপের কাফফারা হিসেবে রোগ-ব্যাধিতে আক্রান্ত না করি।
আর যদি ঐ অসুস্থতার ফলে তার পাপের কালিমা দূর না হয় বা পরিষ্কার না হয়। অথবা পাপের কালিমা আগের চেয়েও বেশি হয়, তাহলে আমি তার উপর এমন একজনকে নিযুক্ত করি যে তার উপর অত্যাচার করতে থাকে, যাতে এটি তার পাপের প্রায়শ্চিত্ত হয়।
সে যদি এরপরও পাপাচার অব্যাহত রাখে, তাহলে আমি তার পাপের প্রায়শ্চিত্তের জন্য তার রিজিক কমিয়ে দিয়ে থাকি ।
আর যদি তার পাপের প্রায়শ্চিত্তের জন্য উপরোল্লেখিত শাস্তি গুলো যথেষ্ট না হয়, তাহলে আমি তার মৃত্যুকে কঠিন করে দিয়ে থাকি অথবা কবরে বারযাখের জীবনকে তার জন্য কঠিন করে দিয়ে থাকি। এভাবে শাস্তির পরিমাণ বৃদ্ধি করতে থাকি যতক্ষণ না সে আমার কাছে পাপ মুক্ত হয়ে ফিরে আসে। আর আমি তাকে জান্নাতে প্রবেশ করাতে পারি।
আর আমার আদেশ-নিষেধ অমান্য করার কারণে আমি যাকে জাহান্নামে পাঠিয়ে থাকি। আমি তাকে সুস্থ অবস্থায় ছেড়ে দিয়ে থাকি, তার রিজিক বৃদ্ধি করে দিয়ে থাকি এবং তার মৃত্যুও সহজ করে দিয়ে থাকি, এভাবে দুনিয়ার জীবন শেষ করে যখন সে আমার কাছে ফিরে আসে। তখন তার আর কোনো নেক আমল থাকে না, ফলে আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে থাকি।
মুসনাদে আলে-রাসুল গ্রন্থ, ১ম খণ্ড। বিহার আল-আনওয়ার থেকে নেওয়া, ৬ষ্ঠ খণ্ড, ১৭ পৃ.।
আবাবিল গ্রুপ
Viewed 8400 times




