September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দিল সরকার

ডেস্ক রিপোর্টঃদেশজুড়ে অপরাধ দমনে বিশেষ বা চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছে সরকার। চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় দেশব্যাপী বিশেষ বা চিরুনি অভিযান শুরু করতে পারে।”
তিনি আরও বলেন, “জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। সাধারণ জনগণের সহযোগিতাও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযান আজ রোববার থেকেই শুরু হতে পারে।
এদিকে এ ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল

Viewed 5950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!