August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ১,০৬০ ছাড়াল

ডেস্ক রিপোর্টঃ ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান সরকার জানিয়েছে  অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

সোমবার (৭ জুলাই) ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিহতের সংখ্যা ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে।

১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনা গুঁড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এই ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে, তবে সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের হিসাবে, ইরান-ইসরাইল যুদ্ধে ১,১৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আরও ৪,৪৭৫ জন আহত হয়েছেন।

Viewed 6350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!