August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ জিতলেই নিশ্চিত শিরোপা—এমন সমীকরণের ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরেছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কানরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। টাইগার একাদশে হাসান মাহমুদের বদলি এসেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। ফিটনেস পরিক্ষা উতরে দলে আছেন নাজমুল হোসেন শান্ত।

কলম্বোর তুলনায় পাল্লেকেলের পিচ বেশি ব্যাটিংবান্ধব। স্পিনও ধরে। বাংলাদেশের তিন স্পিনারকে নিয়ে তাই আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলংকা। সিরিজ জিততেও মরিয়া। মেহেদী হাসান মিরাজদের লক্ষ্যও অভিন্ন। আজ বিকাল ৩টায় অঘোষিত ফাইনালে নির্ধারিত হবে সিরিজের ট্রফি। শ্রীলংকা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।

পাল্লেকেলেতে সাধারণত পেসাররা দাপট দেখালেও উইকেট হয় ব্যাটিং সহায়ক। বড় স্কোর হয়। তবে এই ভেন্যুতে বৃষ্টির উৎপাত থাকে। আজও বৃষ্টির সম্ভাবনা আছে। এই মাঠে শেষ পাঁচ ওয়ানডে বৃষ্টির কারণে কার্টেল ওভারের হয়েছে। সবশেষ ওয়ানডে পরিত্যক্ত হয়।

প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ডও ভালো না। ২০১৫ সালে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ প্রথমটিতে হেরে পরের দুটিতে জয় তুলে নিয়েছিল। এবার অবশ্য তেমন না হওয়ার মন্ত্রেই বলিয়ান মিরাজ ব্রিগেড। বৃষ্টি বাধা উতরে লঙ্কানদের হারাতে পারলে সিরিজের সঙ্গে ইতিহাসও হবে বাংলাদেশের। আগে কখনও শ্রীলংকায় ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। সেরা ১১জন নিয়ে আজ সেটাই চাইবেন মিরাজ।

Viewed 6200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!