September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাজাহানপুরে চাঁদাবাজ পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে জনগণের হাতে আটক:পরে গ্রেফতার

উপজেলা প্রতিনিধি,শাহাজাহানপুর,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজ পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে জনগণ আটক করে। পরে শাহজাহানপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।

আজ বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করে। পরে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে।

এ ঘটনায় নিশ্চিন্তপুর এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন শাহজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Viewed 14750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!