September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শাহরুখের সঙ্গে প্রেমের গুঞ্জনে ‘যোগ্য’ জবাব দিয়েছিলেন প্রিয়াংকা

ডেস্ক রিপোর্টঃ গৌরী খান ছাড়া বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম প্রেমে জড়িয়েছে কেবল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে। বলিপাড়ায় তাদের নিয়ে একটা সময় গুঞ্জন ছিল তুঙ্গে। বাদশাহর সঙ্গে ঘনিষ্ঠতায় ইতি হওয়ার পরেই হলিউড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে নিজের শক্ত ভিত তৈরি করেন ‘দেশিগার্ল’। তবে পরে অভিনেতাকে সপাটে জবাব দিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। হলিউড যাওয়া প্রসঙ্গ নিয়ে শাহরুখকে খোঁচা দিয়েছিলেন অভিনেত্রী।

বিপুল খ্যাতি পাওয়ার পরও শাহরুখ খান থেকে গেছেন বলিউডের মাটিতেই। কেন হলিউডে যাননি? এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছিলেন— কেন হলিউডে যাব? আমি তো এখানেই যথেষ্ট স্বচ্ছন্দবোধ করি।

হলিউড যাওয়া প্রসঙ্গে শাহরুখ থান এমনটিই ভেবেছিলেন। এ বিষয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই কথা উল্লেখ করে প্রশ্ন রাখা হয়েছিল প্রিয়াংকা চোপড়ার কাছে— আপনি কেন হলিউডে গেলেন?

উত্তরে অভিনেত্রী বলেন, কোনো এক জায়গায় স্বচ্ছন্দ থাকা আমার একঘেয়ে লাগে। আমি উদ্ধত নই। আমি নিজের বিষয়ে ওয়াকিফহাল। আমি কী করছি তা সঙ্গত কিনা, তা লোকজনের থেকে জানার দরকার নেই। আমি অডিশন দিতে রাজি। তিনি বলেন, আমি যে কোনো কাজ করতেও রাজি। নিজের দেশে সাফল্য পেয়েছি বলে অন্য দেশে গিয়ে অডিশন দেব না— এমন ভাবনা আমার নেই।

অভিনেত্রী বলেন, আমি খুবই পেশাদার অভিনেত্রী। পেশাদার হিসাবেই মানুষ আমাকে চেনেন। সেটি নিয়ে আমি গর্ববোধ করি। আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। নিয়মানুবর্তিতার মূল্য তিনিই আমাকে শিখিয়েছেন।

প্রসঙ্গত, ‘ডন-২’ সিনেমায় অভিনয় করার সময় নাকি শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়া সম্পর্কে জড়িয়েছিলেন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি তারা।

Viewed 11150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!