September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাহজাহানপুরে আরজিনা নামে এক মহিলার আত্মহত্যা 

শাজাহানপুর উপজেলা প্রতিনিধিঃ  শাজাহানপুর উপজেলার রহিমাবাদ শালুকগাড়ী গ্রামে জনৈক শাহিনুর আলম শানুর বাসায় ভিকটিম ফাতেমা জান্নাতী আরজিনার ভাড়াকৃত বাসায় থাকতো।

ভিকটিম ফাতেমা জান্নাতী আরজিনা (২৬), স্বামী মোঃ শফিকুল ইসলাম, সাং রহিমাবাদ শালুকগাড়ী, শাজাহানপুর, বগুড়া। আজ রবিবার বিকেলে থেকে সন্ধ্যার মধ্যে যে কোন সময় বাড়ীতে কেহ না থাকার সুযোগে স্বামীর সহিত মনমালিন্য হওয়ার কারনে স্বামীর প্রতি অভিমান করিয়া শাজাহানপুর উপজেলার রহিমাবাদ শালুকগাড়ী গ্রামে জনৈক শাহিনুর আলম শানুর ভাড়া বাসায় ভিকটিমের কক্ষের গলায় রশি ফাঁস নিয়া আত্মহত্যা করেছে। শাহজাহানপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, প্রেরণ করা হয়।

Viewed 13950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!