September 17, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আবুল হাশেম ,রাজশাহী ব্যুরোঃ বাঘা থানা পুলিশের অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

 

বাঘা থানা সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানার মামলা নং ২০(৬)১৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯০ এর ১৯(১)১(খ)/২৫ এর মামলায় বিজ্ঞ আদালত গত ২৯/০৬/২০২৫ তারিখে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।

 

রায়ের পর গ্রেফতারি পরোয়ানা বাঘা থানায় আসলে পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। কিন্তু আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ বলেন, “আসামিকে গ্রেফতারের জন্য কয়েকজন বিশ্বস্ত সোর্স নিয়োগ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামি ভোররাতে নিজ বাড়িতে প্রবেশ করেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”

 

গ্রেফতারের পর আসামিকে নিয়মানুযায়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাঘা থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান ওসি। তিনি মাদকের বিরুদ্ধে যে কোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Viewed 2150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!