September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

নজরুল ইসলাম খোকন,টেকনাফ,কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ পরিচালিত একটি বিশেষ অভিযানে আনুমানিক ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমি নামে এক নারীকে আটক করা হয়েছে।

র‍্যাবের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে হাজীরপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান মজুত রয়েছে। তথ্যের সত্যতা যাচাই শেষে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করলে শাকিলা শারমিন রেশমিকে আটক করা হয়। পরে তার হেফাজত ও সংশ্লিষ্ট স্থান তল্লাশি করে আনুমানিক ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক শাকিলা শারমিন রেশমি স্থানীয়ভাবে ‘শিল্পী ইদ্রিস’-এর স্ত্রী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

র‍্যাব-১৫ সূত্র জানিয়েছে, অভিযানের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Viewed 2450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!