“নিশ্চুপ আমি”
হয়ে গেছি নিশ্চুপ আমি,
গেয়ে যাই গান।
হেসে খেলে চলতে চাই,
আমার অবশিষ্ট সময়কাল।
নিশ্চুপ হয়েই থাকতে চাই,
আমার অবশিষ্ট সময়কাল।
তাই বলে আবার ভেবো না আমায়,
দূর্বল অপদার্থের সমান।
চুপচাপ হেঁটে চলেছি আমি,
একাই আমার সমগ্র পথ।
তবুও কেন মাঝে মাঝে,
করতে চাও পথ অবরোধ।
মনে রেখ বন্ধু যেমন করবে,
ফেরত ও তুমি তেমনি পাবে।
ক্ষমতার অপব্যবহার শিখছি আমি,
প্রতিনিয়ত তোমাদের’ই কাছে।
ক্ষমতা কারো চিরস্থায়ী নয়,
দেখবো ক্ষমতা তোমার অবসাদের সময়ে।
জ্বালাও এখন ততটুকু’ই,
যতটুকু তুমি নিজে ধারন করতে পারবে।
অদূরে কোন একসময়ে……
Viewed 400 times