September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার বাইকাররা। রবিবার দুপুরে সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা বলেন, মোটরসাইকেল এখন শুধু শখের বাহন নয়, বরং অনেকের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার অন্যতম মাধ্যম। নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, মোটরসাইকেল ক্রয় ও নিবন্ধনের সময় ইতোমধ্যে বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করতে হয়। এর পাশাপাশি অগ্রিম আয়কর আরোপ করা হলে নতুন ক্রেতারা নিরুৎসাহিত হবেন এবং পরিবহন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধন থেকে দ্রুত এ প্রস্তাব প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Viewed 2850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!