বগুড়া সোনাতলায় ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহ আলম ও গোলাপ গ্রেফতার
আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া থেকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ শাহ আলম (৩০), পিতাঃ মোঃ হবিবর রহমান, সাংঃ দক্ষিণ বয়রা, মোঃ আমিনুর রহমান গোলাপ (৩২), পিতাঃ মোঃ রেজাউল করিম, উভয়ের সাংঃ দক্ষিণ চরপাড়া, সোনাতলা।
আজ রবিবার (১৭ মে) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে উপজেলার সোনাতলা উপজেলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া থেকে ২ জন আসামীকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ২নং আসামীকে ১ মাসের বিনাশ্রম করাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
Viewed 2800 times


