August 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ দুপচাঁচিয়া বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, বগুড়ায় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সমসাময়িক অপরাধ তথা মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

 

 

শিক্ষার্থীদের এসব অপরাধে না জড়ানো সহ এসব অপরাধের কারনে আইনগতভাবে কি সাজা হয় সে বিষয়ে তাদের সচেতন করা হয়৷ এ সময় শিক্ষার্থীদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন জনাব রন্জন পাল অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া, জনাব মোঃ তাজমিলুর রহমান, গভর্নিং বডির সদস্য, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া ও অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়া থানা, বগুড়া এবং জনাব মোঃ আসিফ হোসেন, সহকারী পুলিশ সুপার, আদমদিঘী সার্কেল, বগুড়া।

Viewed 2150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!