May 17, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ারী সহ গ্রেফতারঃ০৪ জন

স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

১৬ মে ২০২৬ খ্রি. দুপচাঁচিয়া থানা পুলিশ অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুপচাঁচিয়া থানাধীন পুর্ব আলোহালী গ্রাম হতে আসামী ১৷ মোঃ রাশেদ আলী খলিফা, পকির, পিতাঃ মৃত জাহিদুল ইসলাম খলিফা, সাং- নওদাপাড়া চাদপুর, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়াকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

 

 

দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার পলিপাড়া গ্রাম হতে আসামী ১৷ মোঃ বকুল ফকির, পিতাঃ হবিবুর রহমান, সাং মুক্তাগাছা, থানাঃ দুপচাঁচিয়া ২৷ মোঃ আনিছুর রহমান পিতাঃ মৃত মজিবর রহমান সাং- কাশিমালা থানাঃ কাহালু জেলা বগুড়াদ্বয়কে জুয়া খেলার সময় জুয়া খেলার সামগ্রী, জুয়া কেলার ৭১৫০ টাকা সহ আটক করা হয়৷ আটককৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।

 

 

এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশ দুপচাঁচিয়া পৌরসভার পুরাতন বাজার এরাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আসামী ১৷ শ্রী রুপলাল, পিতা মৃত রাম বিলাশ, সাং পুরাতোন বাজার, থানাঃ দুপচাঁচিয়া, জেলা বগুড়াকে মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল কারাগারে প্রেরন করা হয়৷

 

Viewed 300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!