May 18, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রয় বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্কঃ নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের নিকট মহানগরীর ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রেতাদের উচ্ছেদ (অপসারন ) দাবী করেছে বগুড়া আমদানী রপ্তানীকারক ও দেশী ফল আড়ৎদার মালিক সমিতি সমবায় লিমিটেড। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ষ্টেশন রোড থেকে দেশী ফল বিক্রেতাদের অপসারন না করলে পুরান বগুড়া তিনমাথাস্থ রেহেনা ফলের আড়ৎ থেকে কোন প্রকার খাজনা দেয়া হবে না।

 

রোববার (১৭ মে) দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমিটাম ঘোষনা করেন সংগঠনের সেক্রেটারী শফিকুল ইসলাম আরফান। এসময় সংগঠনের সভাপতি মুকুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ষ্টেশন রোডের যানজট নিরসনে সেখান থেকে ফলের আড়ৎ জেলা ও পৌর প্রশাসনের সহযোগিতায় ইতো পূর্বে নগরীর তিনমাথাস্থ রেহেনা ফল মন্ডিতে স্থানান্তর করা হয়। এখান থেকে চলতি বছর ইজারা বাবদ সিটি কর্পোরেশন ৪৫ লক্ষ টাকা রাজস্ব আয় পেয়েছে। কিন্তু ষ্টেশন রোডের ওই আড়ৎ থেকে পৌরসভা আগে কোন রাজস্ব পায়নি। দেশী ফলের আড়ৎ স্থানান্তর করার ফলে ষ্টেশন রোডে কোন যানজট নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, রেহেনা ফল মন্ডিতে ঘর ভাড়া ৫ হাজার টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকা। কিন্তু ষ্টেশন রোডের ঘর ভাড়া ২০হাজার থেকে ৬৫ হাজার টাকা। সমবায় সমিতির নিয়ম মেনে সঞ্চয় সংগ্রহ করে সরকারী নিবন্ধন করা হবে। সমিতির সকল হিসাব সদস্যদের দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ষ্টেশন রোডের ফল বিক্রেতারা সরকারকে কোন রাজস্ব দেয় না এবং যানজট সৃষ্টি করে। তাই তাদের ৪৮ ঘন্টার মধ্যে উচ্ছেদ করতে হবে। নইলে রেহেনা ফল মন্ডি থেকে কোন প্রকার খাজনা দেয়া হবে না।

Viewed 1250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!