May 16, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন ডেস্কঃ চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প।

 

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা

 

এদিকে, বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন।

 

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি প্রস্তাবটি দেখেছি। প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই।’।

 

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৩ মে) চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি দুদিনে দুই দফার বৈঠক করেন। এসব বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই বিশ্ব নেতা।

Viewed 1150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!