June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

অবৈধভাবে বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা, আটক ৫

Online Desk:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় ড্রেজার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে পরিচালিত এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌপুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজারসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড্রেজার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

Viewed 1400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!