April 1, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড প্রদান

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলার কলসদহ পাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সংরক্ষণের দায়ে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

 

অভিযান চলাকালে গাঁজা সংরক্ষণের অভিযোগে উপজেলার কলসদহ পাড়া গ্রামের মোঃ মন্টু মিয়া (২৭) ও মোঃ শাকিল ইসলাম (২২)-কে ১৫ দিনের ও একই এলাকার মোহাম্মদ রাব্বি হাসান (১৯)-কে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ তাদের আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদালতের মাধ্যমে সাজা কার্যকর করা হয়।

 

 

সোনাতলা থানার (ওসি) কবির হোসেন বলেন, “মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ সমাজের ভয়াবহ শিকার হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কেউই আইনের ঊর্ধ্বে নয়—যে-ই মাদকের সাথে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

তিনি আরও বলেন, “সোনাতলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। এ ব্যাপারে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।

Viewed 700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!