April 1, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার উন্নয়নে জন্য বাদশাকে ভোট দিয়ে জয়যুক্ত করুনঃসাবেক এমপি লালু

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু বলেছেন,বগুড়ার ব্যাপক উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে রেজাউল করিম বাদশা কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। দলীয় নেতা-কর্মীদের উদেশ্যে তিনি আরো বলেন, ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে, বগুড়া মাটি, ধানের শীষের ঘাঁটি।

 

তিনি আরো বলেন, আগামী ৯ এপ্রিল-২৬ রেজাউল করিম বাদশা উপ-নির্বাচনে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। তিনি এমপি নির্বাচিত হলে, ব্যাপক উন্নয়ন হবে।

 

আজ মঙ্গলবার বগুড়া-৬ আসন উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে, ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা লক্ষে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর মানিক সরকার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক অঞ্জনা বেগম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার।

 

এসময় উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আরিফুল ইসলাম, ওহেদুল ইসলাম, কাওছার আহম্মেদ, জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, নজরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, যুবদল নেতা সাহাদাত জ্জামান রাজু, ফেরদৌস হোসেন, ইসমাইল হোসেন, ফেরদৌস হোসেন, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, শাহাদত হোসেন রাজু, মোহতাছিন বিল্লা মুনসহ প্রমুখ।

 

 

Viewed 850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!