বগুড়ায় জোড়পূর্বক জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ
আবু সাঈদ হেলাল, বগুড়াঃ বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় স্বত্তদখলকৃত জমি, জোড়পূর্বক দকল করে ২০টি ইউক্যালিপ্টাস গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ বিষয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার কাটনারপাড়া এলাকার মৃত হাজী কছিম উদ্দিনের পুত্র এ ডাব্লিই এম মাসুদ। অভিযোগ সুত্রে জানা যায়, জেলার বগুড়া সদর থানাধীন নিশিন্দারা মৌজার জে.এল নং- ৮০, ডি.পি খতিয়ান নং- ৩১৩, ৬৯০৮ সাবেক/হাল দাগ পরিমাণ ১৬৬৮ ১৬৬৯ ১৭১৮ ১৪ শতক জমি বাদির ভাগিনা ও ভাগিনীর। এই জমিটি বাদি দীর্ঘদিন যাবৎ দেখাশোনা ও রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করে আসছিলেন। এমতাবস্থায় গত ৩০/০৩/২৬ ইং তারিখে সকাল সাড়ে দশটার দিকে বিবাদী মৃত মুকুলের কন্যা মোছাঃ ময়না (৩০), মোঃ বকুল এর পুত্র মোঃ জেমস (৩৫), মৃত মজিবুর রহমান এর পুত্র । মোঃ ইমরোজ, সর্ব সাং- নিশিন্দারা উত্তরপাড়া, বর্তমান সাং- ঠনঠনিয়া, সর্ব থানা- বগুড়া সদর সহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী বাহিনী উক্ত তফশিলকৃত সম্পত্তিত্বে উপস্থিত হয়ে উক্ত সম্পত্তিটি নিজেদের দাবী করে অন্যায়ভাবে জোরপূর্বক কাটা তারের বেড়া দিয়া ঘেরার চেষ্টা করে এবং জোরপূর্বক ২০টি ইউক্যালিপ্টাস গাছ কর্তন করে চুরি করে নিয়ে যায়, ইটের প্রাচীর ভেঙ্গে ফেলে বলতে থাকে যে, এই সম্পত্তির উপর যারা আসবে তাকে হত্যা করা হবে। তখন সেই মুহুর্তে বাদি লোক মারফত জানতে পারে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, বিবাদীরা উক্ত ওয়ারিশ সম্পত্তিতে জোরপূর্বক তার কাটার বেড়া দিতে থাকে এবং গাছ কেটো চুরি করে নিয়ে যায় এবং ইটের প্রাচীর ভেঙ্গে ফেলে। তখন বাদি তাদেরকে বাধা প্রদান করলে তারা আরও উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি, ধামকি, প্রাণে মেরে ফেলবে মর্মে শাসিয়ে যায়। এ অবস্থায় অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান বাদি ও তার পক্ষের লোকজন।
Viewed 100 times



