বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন গুরুতর আহত হয়ঃহাসপাতালে মৃত্যুবরণ করেন
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দী উপজেলার জোড়গাছা বাজার এলাকায় শাওন (২৬) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় : পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বুধবার (২৫ মার্চ) সারিয়াকান্দি উপজেলা জোরগাছা গ্রামের পিতা মৃত টিপু মন্ডল এর ছেলে শাওনকে একই গ্রামের দুর্বৃত্তরা ছুরিকাঘাতে গুরুতর আহত করে, ঘটনার স্থল থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে আহত শাওনকে আত্মীয়-স্বজনেরা উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শাওনকে মৃত ঘোষণা করে। মৃতদেহটি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
Viewed 5150 times


