July 1, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া কাহালুতে ৫০ পিস ট্যাপেন্টা ডল ট্যাবলেটসহ রাকিব ও শিহাব গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ আজ বুধবার (২৫ মার্চ) বগুড়ার কাহালু থানার এসআই মোঃ জমশেদ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রাকিব হাসান (ওরফে) বিপুল (২২), পিতা মোঃ বদরুল আলম সাং সাতরুখা। অপরজন হলো মোঃ সিহাব হোসেন (২৫) পিতা মোঃ নজরুল ইসলাম, সাং পানিসাড়া, উভয় থানা-কাহালু, বগুড়াদ্বয়কে মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা বাজার এলাকার মেসার্স রাকিব ফিলিং স্টেশনের সামনে রানী হাট থেকে দুর্গাপুরগামী রাস্তার উপর থেকে ৫০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পর একে অপরের যোগ সাজেসে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট হেফাজতে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়।

Viewed 4650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!