March 24, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্বকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

 

বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনী-দরিদ্র, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের ওপর আঘাত হানবে।

 

তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না।

 

নিজের এই বক্তব্যের সমর্থনে আরাগচি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপিও প্রকাশ করেন। মঙ্গলবার (১৭ মার্চ) জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে কেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন যে তিনি তার নৈতিক বিবেক থেকে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না।

Viewed 750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!