ধড়মোকাম ইউনিভার্সাল ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সনাতন সরকার,শেরপুর,বগুড়াঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১১০ জন অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম ইউনিভার্সাল ক্লাব।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে সংগঠনটির কার্যলয় হতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। সমাজের অসহায় দুস্থদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির এই প্রয়াসে উচ্ছসিত এলাকার সুধী সমাজ।
ঈদ উপহার হিসাবে এবারের আয়োজনে ১১০ টির প্রতিটি প্যাকেটে ছিল লাচ্ছা সেমাই, চিনি, মুড়ি এবং মাংস। এছাড়াও ঈদ সামগ্রী বিতরণ শেষে অসহায় রোজাদারদের ইফতারের জন্য মাংসে খিচুড়ির একটি করে প্যাকেট দেওয়া হয়।
ঈদ উপহার পেয়ে ১০ জন সুবিধাভোগী বলেন, ঈদ উপলক্ষ্যে পাওয়া এই সামগ্রী আমাদের মনে কতটা আনন্দ এবং স্বস্তি এনেছে সেটা বলে বোঝাতে পারবোনা।
সংগঠনটির সভাপতি হাবিবুল্লাহ রিফাত, সহ-সভাপতি শাকিব বিন সাজ্জাদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম মুরাদসহ বিভিন্ন পদমর্যাদা এবং সাধারণ সদস্যরা জানান, তারা সবাই বয়সে তরুণ, তাই সাধ অনেক সাধ্য কম। এলাকার মুরুব্বী ও দান-বীরদের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তারা প্রতি বছর এই রকম আয়োজন করে থাকে, এতে আত্মতৃপ্তী আসে বলে জানান তারা।
এছাড়াও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তাদের ক্লাবের পক্ষ থেকে সাধ্যমত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন। বেশ কয়েক বছর ধরে এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের রাকিবুল হাসান পলাশ, আবু হুরায়রা রুমান, মারুফ সরকার, শিহাব উদ্দিন এবং শিহাব উদ্দিন খাঁন।
এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবক হিসাবে পরিচিতদের মধ্যে আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সরকার, মোঃ মাসুদ রহমান দুলাল, আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আব্দুল আওয়াল চাঁন, মোঃ আবুল বাশার ও মোঃ নাসিম তালুকদার উপস্থিত ছিলেন।
Viewed 850 times