বগুড়া জেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া জেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। একই সাথে নবগঠিত এমপি মহোদয়দের সম্মানে দেওয়া হয় আন্তরিক সংবর্ধনা। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে নবগঠিত এমপি মহোদয়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
Viewed 800 times


