মূল্যস্ফীতি আবার বাড়ল
অর্থনীতি ডেস্ক রিপোর্টঃ মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ। যার অর্থ, নয় মাস পর আবার ৯ শতাংশের ঘরে গেল মূল্যস্ফীতি। গত বছরের মে মাসে ৯ দশমিক ০৫ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।
গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। গত বছরের এপ্রিল মাসের পর ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতিই সর্বোচ্চ।
বিবিএসের তথ্য অনুযায়ী, পণ্য ও সেবার মূল্য সূচক ফেব্রুয়ারিতে ৯ দশমিক ১৩ শতাংশ হয়েছে। জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই মূল্যস্ফীতি এ পর্যায়ে পৌঁছেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি জানুয়ারির ৮ দশমিক ২৯ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে।
এতে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া হয়েছে বলে বোঝা যায়।
একই সময়ে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়েছে। জানুয়ারিতে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৮ শতাংশ ৮১ শতাংশ থাকলেও ফেব্রুয়ারিতে তা বেড়ে ৯ দশমিক ০১ শতাংশে পৌঁছায়।
অর্থাৎ, আবাসন, পরিবহণ, পোশাক ও স্বাস্থ্যসেবা খাতে দাম বৃদ্ধি অব্যাহত আছে।
গত বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি ক্রমাগত আরও বাড়ছে।
সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ১২ মাসের গড় হিসাবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশের বেশি ছিল, যদিও বাংলাদেশ ব্যাংক বর্তমানে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে।
Viewed 1100 times