বিএনপি মিডিয়া সেল কমিটির ইফতার ও দোয়া
রাজনীতি ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি মিডিয়া সেল কমিটির বৈঠক শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) গুলশানে মিডিয়া সেল অফিসে এ ইফতার অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সভা পরিচালনা করেন মিডিয়া সেলের সদস্য সচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৈঠকে উপস্থিত ছিলেন শাম্মী আখতার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা এবং সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট ফারজানা শারমিন পুতুল।
Viewed 3450 times