February 20, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণঃনিহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে।

 

চীনে চন্দ্র নববর্ষের সময় আতশবাজি ও পটকা ফাটানো সাধারণ একটি প্রথা। যদিও এই বছর নববর্ষ মঙ্গলবার ছিল, সরকারি ছুটি এখনও চলছিল।

 

গত কয়েক বছরে বেইজিংসহ বড় শহরগুলোতে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। তবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় ছুটির সময় ধরে পটকা ও ‘মিসাইল’ ধরনের আতশবাজির শব্দ শোনা যায়।

Viewed 850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!