May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা শাখা গ্রেফতার করেছে  

স্টাফ রিপোর্টারঃ গত সোমবার বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে বগুড়া ধুনট উপজেলার ইসলামপুর মধ্যপাড়া জনৈক মোঃ আল বাহার, পিতা মৃত: হাবিজারের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে অবৈধ ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (২৮), পিতা মৃত: দুলাল প্রামানিক, সাং ইসলামপুর ঈশ্বরঘাট মধ্যপাড়া, মোঃ কালাম শেখ (৫৮), পিতা মৃত: মফিজ শেখ, সাং বেলকুচি পশ্চিমপাড়া, মোঃ ইমরুল কাদের সেলিম (৪৮), পিতা মৃত: মতিয়ার রহমান, সাং তারাকান্দী পশ্চিমপাড়া, মোঃ উজ্জল মিয়া প্রাং (৪০), পিতা মোঃ সোলায়মান আলী প্রাং, সাং নলডাঙ্গা দক্ষিণপাড়া, সকলের থানা-ধুনট, বগুড়াগণকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উক্ত আসামীগণের বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Viewed 5750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!