কাহালু প্রেস ক্লাবের কমিটি পূর্ণ গঠন
মোরশেদুল ইসলাম রবি,কাহালু,বগুড়াঃ বগুড়ার কাহালু প্রেস ক্লাবের পূর্ণ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটির কয়েকটি পদে পরিবর্তন সহ নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাবুদ্দিন বাবু সভাপতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক কাহালু প্রেসক্লাব, সরকারি প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি কাহালু প্রেসক্লাব।সভায় পূর্বের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের স্থলে দৈনিক বাংলাদেশ সমাচার কাহালু প্রতিনিধি মো. ইসমাইল হোসেন-কে নতুন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, পূর্বের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব আতিক এর পরিবর্তে,
যুগ্ম সাধারণ সম্পাদক: ৭১ ভিশন স্টাফ রিপোর্টার মোরশেদুল ইসলাম (রবি),দপ্তর সম্পাদক: দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক: দৈনিক দেশ সেবা কাহালু উপজেলা প্রতিনিধি মো. আবু সাঈদ,কার্যকরী সদস্য:আব্দুল মান্নান,রাসেল আহমেদ,মো. আল মামুন তালুকদার।সভায় বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও জনস্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কাহালু প্রেস ক্লাবকে আরও গতিশীল ও সক্রিয় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবনির্বাচিত সদস্যরা।
Viewed 3900 times


