May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে নাঃবগুড়ায় রফিকুল ইসলাম খান 

নজরুল ইসলাম দয়া,বগুড়াঃ  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বাধীনতার পর দেশ তিনটি দল শাসন করেছে। একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। আগামী নির্বাচনে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে।

 

গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার শাজাহানপুরে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী।

 

দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, জামায়াত মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে।

 

তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে দুইশত লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়।

 

কর্মী সম্মেলনে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

 

উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক।

 

 

 

 

 

Viewed 5200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!