September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘সাজার ক্ষেত্রে নারী হিসাবে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা’

 ডেস্ক রিপোর্টঃ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়ার ক্ষেত্রে নারী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সহানুভূতি দেখানো হবে না বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। জনগণের কাছে রায়ের স্বচ্ছতা তুলে ধরতে তা সোমবার (১৭ নভেম্বর) টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৬ নভেম্বর) এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্প্রচার চ্যানেল বিটিভি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে ‘রায় ঘোষণা’ সম্প্রচার করা হবে।

 

আসামি নারী হওয়ায় রায় দেওয়ার (সাজার) ক্ষেত্রে কোনো সহানুভূতি থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, সাধারণ আইনে জামিন প্রদানের ক্ষেত্রে নারী, অসুস্থ ও কিশোরদের কিছুটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে রায়ের ক্ষেত্রে সাধারণ আইনেও তেমন কিছু নেই, এই আইনেও নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে তিনি নারী হোক বা পুরুষ, তিনি কী অপরাধ করেছেন তার তীব্রতা বিবেচনা করে রায় দেওয়া হবে।

তিনি বলেন, রায়ের ক্ষেত্রে আসামি নারী হোক, পুরুষ হোক- তিনি তার অবস্থানে থেকে কী অপরাধ করেছেন, সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি দেওয়া হবে। মামলা প্রমাণ না হলে খালাস দেওয়া হবে।

Viewed 4700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!