May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালির সাংবাদিক বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃ

রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস-ভিত্তিক সংবাদদাতা এক ইতালিয় সাংবাদিককে তার চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ তিনি গাজা পুনর্গঠনের ব্যয় বহনের বিষয়ে ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে প্রশ্ন করেছেন।

মাত্র এক মাস আগেই সংবাদদাতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাব্রিয়েলে নুনজিয়াতি। বরখাস্তের নোটিশ পাওয়ার পর দ্য ইন্টারসেপ্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুনজিয়াতি জানান, ‘আমি আমার সংবাদ সংস্থার কাছ থেকে একটি ইমেইল পেয়েছি, যেখানে তারা জানিয়েছে যে তারা আমাকে সহযোগিতা করবে না।’

ইতালিয় সংবাদমাধ্যম Fanpage প্রথমে এই খবরটি প্রকাশ করে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবরের এক প্রেস কনফারেন্সে। সেখানে নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো-কে সরাসরি প্রশ্ন করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে গাজার পরিস্থিতির তুলনা টানেন।

তিনি প্রশ্ন করেন, ‘আপনারা বারবার বলছেন যে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য অর্থ দিতে হবে। তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসরায়েলকেও গাজার পুনর্গঠনের খরচ বহন করা উচিত? যেহেতু তারা প্রায় সব নাগরিক অবকাঠামো ধ্বংস করেছে।’

পিনহো জবাবে বলেন, ‘এটি নিশ্চিতভাবেই একটি আকর্ষণীয় প্রশ্ন, তবে এ নিয়ে আমার কোনো মতামত নেই।’

https://www.jugantor.com/europe/1025422#:~:text=%E0%A6%8F%E0%A6%87%20%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93,%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%B2%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A5%A4%E2%80%99

Viewed 4050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!