May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া- ৪ বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি মোশারফ হোসেনকে অভিনন্দন জানালেনঃপ্রভাষক এস.এম রুবেল

মোঃমোরশেদুল ইসলাম রবি,কাহালু,বগুড়াঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – এর ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়াই কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এবং বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন কে অভিনন্দন জানালেন প্রভাষক যুবনেতা এস এম রুবেল ।

 

এ সময় অভিনন্দন বার্তা তে এস এম রুবেল বলেন গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির মুখেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন ।

 

দলীয় কর্মীরা মামলা-হামলার মুখে পড়লে মোশাররফ হোসেন ভাই নিজ উদ্যোগে ও নিজ খরচে তাদের জামিনের ব্যবস্থা করেছেন।

 

পাশাপাশি বিপদগ্রস্ত নেতা কর্মীদের পরিবারের খোঁজখবরও নিয়মিত নিয়েছেন। এজন্য তিনি তৃণমূলের কাছে একজন মানবিক ও নিবেদিত নেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তরুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই পুনরায় মনোনয়ন বিএনপি’র তৃণমূলের মনোবল শক্তিশালী নেতা কাহালু নন্দীগ্রাম মানুষের আস্থাভাজন নেতা যার জনপ্রিয়তা প্রতিটি ঘরে ঘরে রয়েছে বগুড়া-০৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত

 

পুনরায় আমাদের প্রিয় নেতাকে বগুড়া-০৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। এজন্য দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন, বিএনপি ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করবে।

 

তারই ধারাবাহিকতায় বগুড়া -০৪ আসন থেকে প্রিয় লিডার তারেক রহমান আমাদের প্রিয় নেতাকে মনোনয়ন দিয়েছে। তাই আমরা বগুড়া-০৪ আসনটি ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আমরা আশাবাদী বগুড়া-০৪ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।

Viewed 7000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!