September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ড্যাবের ২৭৬ সদস্যের কমিটি অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ

অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি ও ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)

২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। একই সঙ্গে ড্যাবের ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

এ ছাড়া ডা. মো. মেহেদী হাসানকে কোষাধ্যক্ষ ও অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপুকে সিনিয়র যুগ্ম-মহাসচিব করা হয়েছে।

Viewed 5150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!