May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

খুলনা-২ আসন মঞ্জু, মনা নাকি তুহিন, তিন হেভিওয়েটের কে হচ্ছেন প্রার্থী?

ডেস্ক রিপোর্টঃ

খুলনা-২ আসন নিয়ে জমে উঠেছে বিএনপির মনোনয়ন লড়াই। নানা নাটকীয়তার পর সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু হাইকমান্ডের ডাক পাওয়ায় এ আসন ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হয়ে উঠেছে।দলীয় নেতাকর্মীরা ধারণা করছেন, এই আসনে ধানের শীষের কাণ্ডারী কে হচ্ছেন, সেটি নিয়ে চমক অপেক্ষা করছে। তিন হেভিওয়েট এই আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। তারা হলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

২০২১ সালের ডিসেম্বর মাসে খুলনা মহানগর বিএনপির সভাপতি পদ হারান খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। আহ্বায়ক কমিটিতে পদ পান বর্তমান নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এই ঘটনার পর নজরুল ইসলাম মঞ্জু তার অনুসারীদের নিয়ে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলন করেন। সেখানে পদত্যাগের ঘোষণা দেন তার অনুসারী শত শত নেতাকর্মী। এরপরই তাকে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকেই অব্যাহতি দেওয়া হয়।

সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নজরুল ইসলাম মঞ্জুর ডাক পড়ায় গেল চার বছরের সব হিসাব-নিকাশ ওলোট-পালট হয়ে যায়। কারণ এই আসনের তিনজন সম্ভাব্য প্রার্থীই হেভিওয়েট। এমন অবস্থায় খুলনার-২ আসনে আগামীতে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এটাই এখন আলোচনার বিষয় হয়ে গেছে।

নজরুল ইসলাম মঞ্জু এক সময় খুলনা অঞ্চলে বিএনপির স্তম্ভ ছিলেন। তিনি একাধিকবার সংসদ সদস্য ছিলেন।নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি পদে ছিলেন। কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও পরে সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনেও লড়েন। নগর কমিটি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হন মঞ্জু। তিনি নেতাকর্মীদের নিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

Viewed 4100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!