মামদানির দাবির জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ব্যঙ্গ
ডেস্ক রিপোর্টঃ
নিউ ইয়র্কে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পরে তার খালা হিজাব পরে শহরের সাবওয়ে দিয়ে যেতে নিরাপদ বোধ করতেন না বলে দাবি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভ্যান্স বলেন, ‘জোহরানের দাবি, ৯/১১ হামলার পরে আসল শিকার ছিলেন তার আত্মীয়। তার অভিযোগ, তার দিকে কেউ কুনজরে তাকিয়েছিল।’
এর আগে, জোহরান মামদানি তার প্রতিপক্ষের ‘বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণ’-এর জবাব দিতে গিয়ে এক আবেগঘন বক্তব্য দেন।
শুক্রবার নগরের ব্রঙ্কস এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে জোহরান বিরোধীদের সমালোচনা করেন। তার ভাষায়, তারা ‘ঘৃণাকে সামনে নিয়ে আসছেন’।
Viewed 5550 times