May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া কাহালুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ 

মোঃকুতুব শাহাবউদ্দিন বাবু,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ অক্টোবর দুপুরে উপজেলার হল রুমে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

উপজেলার হল রুমে আলোকচিত্র ফটোগ্রাফার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার ভূমি মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাশরুবা আলম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম , ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসুদ হাসান (রঞ্জু), কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়দুল ইসলাম সবুজ, নারহট্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। শেষে প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।

 

 

Viewed 5200 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!