বগুড়ায় পরিবেশ আন্দোলন নতুন নির্বাহী কমিটির অভিষেক
নজরুল ইসলাম দয়া,বগুড়াঃ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীত পরিবেশনসহ দিনভর ছিল বর্ণাঢ্য আয়োজন।
গত শনিবার শহরের বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পরিবেশ আন্দোলন সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ।
উপস্থিত ছিলেন বগুড়া পরিবেশ আন্দোলন উপদেষ্টা আনোয়ারুল করিম দুলাল, বগুড়া বারের সভাপতি এড. আতাউর রহমান মুক্তা, অধ্যাপক আব্দুল মান্নান, সহ-সভাপতি এড. মোজাম্মেল হক, অধ্যাপক সালজুর রহমান, ফারুক আকবর, যুগ্ম সম্পাদক মোহতাসিম বিল্লাহ শিমুল, এড. আজাদ তালুকদার, কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানা, নির্বাহী সদস্য শেখ আবু হাসনাত, এড. আশরাফুন নাহার স্বপ্না, ড. আহমেদ আবদুল্লাহ, ফজলুল হক বাবলু, মোকছেদ আলী, মো. ফজলুল হক, জাহেদুর রহমান, আবু সাঈদ, টিএম মামুন, মাজেদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী মনিকা ঘোষ ও সোবহানী বাপ্পি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পিএম ইমরুল কায়েস বলেন, পরিবেশ আন্দোলন (বাপা) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন কাজ করছে। শেরপুর উপজেলার ঝাঝর বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেখানে প্রায় ২২ প্রজাতির পাখি আসে। অন্যান্য বিলগুলো সংরক্ষণেও কাজ চলছে।
Viewed 6850 times


